জাতীয় সড়কে ফের দুর্ঘটনা! বৃদ্ধ ধাক্কা দিয়ে পালিয়ে যায় গাড়ি

প্রগতি ত্রিপুরা, ১৩ জুলাই, ২০২৬: জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন ৭০ বছর এর এক বৃদ্ধ। স্থানীয় সূত্রে জানা যায, তেলিয়ামুড়া থানাধীন চাকমা ঘাটের জারূইলং বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। মূলত একটি গাড়ি ওই এলাকার ৭০ বছর এর এক বৃদ্ধ প্রমোদ দাস কে একটি ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

স্থানীয়দের সহায়তায় দমকল কর্মীকে খবর দিলে দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য।’ যতদূর জানা গেছে সারা শরীরে আঘাত এবং ডান পা টি উনার ভেঙ্গে গেছে। পরে উনাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালের রেফার করা হবে। দমকল কর্মীরা জানায় হঠাৎ খবর আসে ওই এলাকায় একজন লোককে একটি গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায় যার নাম প্রমোদ দাস বয়স ৭০ বছর আনুমানিক।

Leave a Comment