মোহনপুর বাজারে দ্বিতল মার্কেট শেড উদ্বোধন এবং মন্ত্রী উপস্থিতিতে লটারির মাধ্যমে স্টল বণ্টন।

প্রগতি ত্রিপুরা, ১৩ জুলাই, ২০২৬: সোমবার মোহনপুর বাজারে দ্বিতল মার্কেট স্টলের উদ্বোধন করেন রাজ্যের কৃষি ওবিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। মার্কেট স্টল উদ্বোধনে তিনি বলেন প্রত্যেকের দায়িত্ব হতে হবে ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বাজারগুলিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। স্বচ্ছতা শুধু বাইরের পরিষ্কার পরিচ্ছন্ন রাখাকে বুঝায় না স্বচ্ছতা ভিতর থেকে অর্থাৎ নিজের মনকে পরিষ্কার রাখা বোঝায়।

বিগত আমলে রাজ্যের বাজারগুলির উন্নয়নের খাতে সাড়ে সাত বছরে ব্যয় হয় ২৮ কোটি টাকা আর বর্তমান সরকারের সাড়ে সাত বছরে গোটা রাজ্যে ব্যয় করা হয় ৩৩২ কোটি টাকা। মোহনপুর বাজারে দুদুটি মার্কেট স্টল উদ্বোধন করা হয়েছে। কাজ চলছে মৎস্য সেডের। জায়গার অভাবে আরো মার্কেট স্টল নির্মাণ করা যাচ্ছে না। অর্থের কোন অভাব নেই তবে পরিকল্পনায় রয়েছে জায়গার ব্যবস্থা হলে আরো মার্কেট স্টল নির্মাণ করা হবে।

কোন বেকার যুবক যাতে বসে থাকতে না হয় ,সেলফ হেল্প গ্রুপ যাতে বসে থাকতে না হয়, প্রত্যেকে যাতে ব্যবসা করতে পারে সেদিকেই নজর রাখছে সরকার। তিনি আরো বলেন নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সাজাতে গিয়ে সরকারি জায়গা দখলের চেষ্টা করবেন না এটা অন্যায় অবাঞ্চিত। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহলপুরে পুরো পরিষদের চেয়ারপারসন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সহ অন্যান্য সমাজসেবীগণ।

Leave a Comment