জমি নিয়ে বিরোধে হামলা, আহত ১

প্রগতি ত্রিপুরা, ০৬ জুলাই,২০২৬: জমি বিবাদে দুই ভাইপোর বিবাদের জেরে গুরুতর আহত হলেন পিসি। ঘটনা পশ্চিম ত্রিপুরা জেলার মান্দাই এলাকায়। জানা গেছে, পারিবারিক সম্পত্তি নিয়ে কয়েক মাস ধরেই দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সম্পত্তির ভাগ নিয়ে বিবাদের সূত্রপাত। আহত মহিলার নাম নমিতা দেববর্মা। অভিযুক্তদের বিরুদ্ধে মান্দাই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, বৃদ্ধা মা দীর্ঘ প্রায় নয় বছর ধরে ছেলে নয়, মেয়ে নমিতা দেববর্মার সঙ্গেই বসবাস করছেন।

এরপরও তিনি নাতি বিপুল দেববর্মার নামে প্রায় পাঁচ কানি জমি লিখে দেন। কিন্তু অভিযোগ, এরপরও বিপুল দেববর্মা ও বিধু দেববর্মার দু’পক্ষের মধ্যে বিবাদ হয়। তারা দাবি করেন তাদের নাম আরও দেড় কানি জমির দাবি জানাতে থাকেন। সেই দাবিকে কেন্দ্র করেই পরিবারের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। আহত মহিলা বর্তমানে আগরতলায় জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, সোমবার সকালে নাতি বিতর্কিত জমি দেখতে গেলে অভিযুক্ত বিপুল দেববর্মা, বিধু দেববর্মা এবং বিধুর স্ত্রী তাঁকে মারধর করেন বলে অভিযোগ।

খবর পেয়ে নমিতা দেববর্মা ঘটনাস্থলে ছুটে গেলে তাঁকেও লাঠি দিয়ে মাথা ও হাতে আঘাত করলে তিনি গুরুতর জখম হন এবং রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা আহত নমিতা দেববর্মাকে উদ্ধার করে প্রথমে মান্দাই হাসপাতালে নিয়ে যান।সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য আগরতলায় জিবিপি হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তিনি জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলেপৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment