অনলাইন ডেস্ক,২৩ জুন, ২০২৬: পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাগৃহে সম্প্রতি জিলা পরিষদের শিল্প বিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। সভায় উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য সদস্য সদস্যাগণ ও বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। সভায় শিল্প ও বাণিজ্য দপ্তরের আধিকারিক জানান, পিএম বিশ্বকর্মা স্কিমে এখন পর্যন্ত জেলার ৬৭৫ জনের বিভিন্ন স্বনির্ভর প্রকল্পে ঋণ মঞ্জুর করা হয়েছে। স্বাবলম্বন প্রকল্পে জেলার ১৯৭ জনের ঋণের আবেদন মঞ্জুর করা হয়েছে।
পি এম ইজি পি-তে ১১৫ জনের ঋণের আবেদন মঞ্জুর করা হয়েছে। আগরতলা পূর্বাশার প্রতিনিধি সভায় জানান, গত মে মাসে পূর্বাশা হস্ততাঁত শিল্পীদের কাছ থেকে ১৩,৩৮০৪ টাকার হস্ততাঁত বস্ত্র ক্রয় এবং ১৪৭৯৮৫১ টাকার তাঁত বস্ত্র বিক্রয় করেছে। হস্তকার শিল্পীদের কাছ থেকে ৭,৬৬,৬১৩ টাকার হস্তকারু শিল্প সামগ্রী ক্রয় এবং ১৮২৪৭৮ টাকার হস্তকারু শিল্প সামগ্রী বিক্রয় করেছে। সভায় হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প দপ্তরের প্রতিনিধি জানান, চলতি বছরে ফটিকছড়া ক্লাস্টারে ৬০ জন হস্ততাঁত শিল্পীকে তাঁত সরঞ্জাম দেওয়া হয়েছে। এছাড়া কেন্দ্রীয় সরকার থেকে শরৎ চৌধুরী পাড়া, তারানগর, ফকির মুড়া, ও চন্দ্রপুরে নতুন হস্তকারু শিল্প উৎপাদন কেন্দ্র খেলার মঞ্জুরী পত্র পাওয়া গেছে। রেশম শিল্প দপ্তর থেকে চম্পকনগর, মোহনপুর ও ডুকলি রেশম শিল্প কেন্দ্র এলাকার ৭০টি ভূঁতচাষী পরিবারকে এবছর ডিজেল চালিত পাম্প মেশিন দেওয়া হবে।







