১২ তম আন্তর্জাতিক যোগা দিবসে বিজেপি মোহনপুর মন্ডল আয়োজিত যোগাসন কর্মসূচিতে অংশ নেন মন্ত্রী রতন লাল নাথ

প্রগতি ত্রিপুরা, ২১ জুন, ২০২৬: রবিবার ২১ জুন ২০২৬ গোটা বিশ্ব ১২ তম আন্তর্জাতিক যোগ দিবস পালন করছেন।ঠিক তেমনি বিজেপি ২ নং মোহনপুর মন্ডলের উদ্যোগে মোহনপুর বিধানসভার তুলাবাগান স্থিত সিন্থেটিক ফুটবল মাঠে ১২ তম আন্তর্জাতিক যোগ দিবস উৎযাপন উপলক্ষ্যে শরীরচর্চা, যোগ,ব্যায়াম, প্রাণায়াম কর্মসূচির আয়োজন করা হয়।

এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথ সহ স্থানীয় জনগণ। ১২ তম আন্তর্জাতিক যোগ দিবস নিয়ে মন্ত্রী রতন লাল নাথ উনার বক্তব্যে বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুপ্রেরণায় আজ সারা পৃথিবীব্যাপী যোগ দিবস পালিত হচ্ছে, তারই অঙ্গ হিসাবে মোহনপুর ও রাজ্যের প্রতিটি মণ্ডলে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়েছে।

মোহনপুর মণ্ডলের বর্ণাঢ্য আয়োজন এবং ছাত্র-যুব প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। যোগ শুধু শরীরচর্চা নয়, এটি সুস্থ শরীর, শান্ত মন ও সুষম জীবনের এক অনন্য পথ।আসুন, নিয়মিত যোগাভ্যাসের মাধ্যমে নিজেদের সুস্থ ও শক্তিশালী রাখার অঙ্গীকার করি।

Leave a Comment