সাব্রুমে উদযাপিত ১২তম আন্তর্জাতিক যোগ দিবস সুস্থ বার্ধক্যের আহ্বানে যোগ মহোৎসব

প্রগতি ত্রিপুরা, ২১ জুন, ২০২৬: ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে দক্ষিণ ত্রিপুরার সাব্রুমের শ্রী শ্রী রামঠাকুর সেবা মন্দিরে আয়োজিত হলো এক বর্ণাঢ্য ‘যোগ মহোৎসব’। পতঞ্জলি যোগ পীঠের তত্ত্বাবধানে আয়োজিত এই বিশেষ কর্মসূচির মূল বিষয়বস্তু ছিল— “সুস্থ বার্ধক্যের জন্য যোগ”।

​সকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় মানুষজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে যোগব্যায়াম পরিচালনা করেন যোগ শিক্ষক তপন রায়। আয়োজক সংস্থা হিসেবে ভারত স্বাভিমান ট্রাস্ট, পতঞ্জলি যোগ সমিতি, মহিলা পতঞ্জলি যোগ সমিতি, পতঞ্জলি কৃষাণ সেবা সমিতি এবং যুবভারতের যৌথ প্রয়াস ছিল প্রশংসনীয়।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাব্রুম রামঠাকুর আশ্রমের সম্পাদক মৃদুল জনপতি সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অসংখ্য অনুগামী। বক্তারা বলেন, নিয়মিত যোগাভ্যাস বার্ধক্যের শারীরিক ও মানসিক সমস্যা দূর করে মানুষকে সুস্থ ও কর্মক্ষম রাখতে সাহায্য করে। সব বয়সের মানুষের মধ্যে যোগের এই বার্তা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে সম্পন্ন হয় আজকের এই যোগ মহোৎসব।

Leave a Comment