জমির বিবাদকে কেন্দ্র করে ৬ রাউন্ড গুলি! ৬ জনের বিরোদ্ধে মামলা!! নিরাপত্তার দাবিতে সিধাই থানার দারস্ত জনতা!

অনলাইন ডেস্ক, ১৬ জুন, ২০২৬: সিধাই থানাধীন হেজামারা বালুয়াছড়া এলাকায় জুমের জমির বিবাদ দিনকে দিন ভয়ংকর রূপ নিচ্ছে।কিন্তু পুলিশের নিষ্ক্রিয়তার কারণে ঘটলো গুলিকান্ড, চললো ৬ রাউন্ড গুলি। নিরাপত্তার দাবিতে টানার দারস্ত গোটা এলাকাবাসী।৬ জনের বিরোদ্ধে থানায় মামলা।ঘটনা হেজামারা বালুয়াছড়ায়।পূর্ব থেকে হুমকি দিয়ে,রাতে বাড়িতে ঢুকে ৬ রাউন্ড গুলি চালালো ভয়ে জঙ্গলে আশ্রয় নেন এলাকার মানুষ।

উক্ত এলাকার মৃত সম্প্রাই দেববর্মার দখলে থাকা ১৫ কানি জুমের জমি জবরদখল করার চেষ্টা করেন স্থানীয় শঙ্কর,রবি,সুনীল দেববর্মারা।কিন্তু বালুয়াছড়া এলাকার মানুষ একাধিক বার এই জমি বিবাদ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করলেও শঙ্কর,রবি তারা সমাধানের জন্য ডেকে বালুয়াছড়া এলাকার মানুষকে মারধর করে।গতকাল ঘটনা ভয়ঙ্কর রূপ নেয় যখন উক্ত এলাকায় গিয়ে অন্ধধুন গুলি চালায় শঙ্কর দেববর্মা।

এর প্রতিবাদে বালুয়াছড়া এলাকার জনগণ শঙ্কর,রবি,সুনীল,স্বপন দেববর্মা সহ ৬ জনের বিরোদ্ধে সিধাই থানা মামলা করেন এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিরাপত্তা আবেদন করেন।যদিও গোটা ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই ঘটনাটি এত ভয়ংকর রূপ নিলো।স্থানীয়দের দাবি কোনো অপ্রীতিকর ঘটনার আগে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে।

Leave a Comment