কুমারঘাটে তিনদিনব্যাপী জনকল্যাণ শিবির শুরু

প্রগতি ত্রিপুরা, ১৫ জুন, ২০২৬: আজ বিমল সিনহা শপিং কমপ্লেক্সে কুমারঘাট পুর পরিষদ ভিত্তিক তিনদিনের জন কল্যাণ শিবির শুরু হয়েছে। শিবিরের উদ্বোধন করেন বিধায়ক ভগবান চন্দ্র দাস। তিনদিনব্যাপী শিবিরে সরকারের বিভিন্ন জনকল্যাণকর প্রকল্পের পরিষেবা প্রদান করা হবে।

শিবিরে আয়ুষ্মান ভারত, আয়ুষ্মান বে-বন্দনা, পিএম সূর্যঘর, সিএম স্বনিধি থেকে ঋণ প্রদান, পিএম শ্রমযোগী মান ধন, আধার কার্ড, পিএম পোষণ অভিযান ইত্যাদি প্রকল্পের পরিষেবা ও পরামর্শ প্রদান করা হবে। এই শিবিরের শেষের দিন অর্থাৎ ১৭ জুন কুমারঘাট মহকুমা প্রশাসন থেকে পিআরটিসি, এসটি, এসসি, ওবিসি, জন্মের সার্টিফিকেটের জন্য আবেদন গ্রহণ করা হবে।

তিনদিনব্যাপী জনকল্যাণ শিবিরের উদ্বোধন করে বিধায়ক ভগবান চন্দ্র দাস বলেন, ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলে রেল, সড়ক ও আকাশ পথে যোগাযোগের প্রভূত উন্নয়ন হয়েছে। নরেন্দ্র মোদির নেতৃত্বে গত ১২ বছরে দেশে ২৫ কোটি পরিবারকে দারিদ্রসীমা থেকে তুলে আর্থিক ভাবে স্বনির্ভর করা গেছে।

আমাদের রাজ্যেও স্বসহায়ক দলের মাধ্যমে পরিবারগুলিকে আর্থিক ভাবে স্বচ্ছল করা হচ্ছে। ইতিমধ্যে রাজ্যে স্বসহায়ক দলের মাধ্যমে এক লক্ষের উপর লাখপতি দিদি তৈরী করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমারঘাট পুর পরিষদের চেয়ারপার্সন বিশ্বজিৎ দাস। স্বাগত ভাষণ রাখেন কুমারঘাট পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক এন এস চাকমা।

উপস্থিত ছিলেন মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শুভঙ্কর সেন, সমাজসেবী কার্তিক দাস, পবিত্র দেবনাথ ও অনিমেষ সিনহা, শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে ২৪টি স্বসহায়ক দলকে ৯৬ লক্ষ টাকা ঋণের চেক তুলে দেওয়া হয়। এছাড়া পিএম নিধি প্রকল্পে ৩ জনকে মোট ৮৫ হাজার টাকা ঋণের চেক, নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্পে এক জনকে কার্ড প্রদান করা হয়। বন দপ্তর থেকে মূল্যবান গাছের চারা প্রদান করা হয়।

Leave a Comment