জুমের জমি বিবাদকে কেন্দ্র করে মারপিট!৫ জনের বিরোদ্ধে সিধাই থানায় মামলা!!

প্রগতি ত্রিপুরা, ১৫ জুন।। সিধাই থানাধীন বালুয়া ছড়া এলাকার বাসিন্দা কিরণ মালা দেববর্মার জুমের জমি জবরদখল করার জন্য কিরণ মালা দেববর্মা সহ তার পরিবারদের উপর আক্রমণ চালায় জমি দখলকারী স্বপন দেববর্মা, শঙ্কর দেববর্মা, রবীন্দ্র দেববর্মার নেতৃত্বে বহিরাগত দুষ্কৃতিকারীরা।

এই বিষয়ে সিধাই থানায় কিরণমালা দেববর্মার পরিবারের তরফ থেকে মামলা করা হলেও সিধাই থানার পুলিশ কোন পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ।

থানায় মামলা করার পর কিরণমালা দেববর্মা পরিবার আবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান যদি পুলিশ প্রশাসন এই জুমের জমি সংক্রান্ত বিবাদ এর ঘটনায় সঠিক পদক্ষেপ গ্রহণ না করে তাহলে তারা সেই জমি সরকারকে হস্তান্তর করবে।

স্থানীয় সূত্র মারফত জানা যায় বহিরাগত দুষ্কৃতীদের এলাকায় এনে সাধারণ মানুষের উপর হামলা হুজ্জুতি চালায় এবং তাদের জমি জবরদখল করে থাকেন। এখন দেখার গোটা ঘটনায় পুলিশ প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে।

Leave a Comment