মোদী সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে কৈলাসহরে বিশেষ পূজা-অর্চনা

প্রগতি ত্রিপুরা, ১০ জুন, ২০২৬: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র নেতৃত্বাধীন সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে বুধবার কৈলাসহরের নতুন কালীবাড়ি মন্দিরে বিশেষ পূজা-অর্চনা ও প্রার্থনা সভার আয়োজন করে বিজেপি কৈলাসহর মণ্ডল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি কৈলাসহর মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ, বিজেপি রাজ্য কমিটির সদস্য নীতিশ দে, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দরায়-সহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

এদিন পূজা-অর্চনা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ বলেন, “এই পবিত্র মুহূর্তে মা কালীর চরণে প্রার্থনা জানাই, যেন মোদীজি সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশসেবার কাজে নিরন্তর শক্তি, সাহস ও প্রেরণা লাভ করেন। পাশাপাশি আমাদের মহান ভারতবর্ষের অগ্রগতি, সমৃদ্ধি, শান্তি ও জাতীয় ঐক্যের জন্যও প্রার্থনা করি।

সবার সহযোগিতা, সবার উন্নয়ন, সবার বিশ্বাস এবং সবার প্রচেষ্টা’— এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে ভারত যেন আরও উন্নতির শিখরে পৌঁছে যায়, এটাই আমাদের কামনা। গত ১২ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ উন্নয়ন, অবকাঠামো, জনকল্যাণ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছেছে। আগামী দিনেও দেশের সার্বিক অগ্রগতির এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।”

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী