প্রগতি ত্রিপুরা, ০৩ মে, ২০২৬: বুধবার ফের বিক্ষোভে সামিল হন তিপরা মথা দলের কর্মী-সমর্থকরা। টানা দুই দিন অমরপুর মহকুমার অন্তর্গত ভোমরাছড়া এডিসি ভিলেজে পঞ্চায়েত কার্যালয় বন্ধ থাকার অভিযোগকে কেন্দ্র করে এই বিক্ষোভ কর্মসূচি। এই দিন সকাল থেকেই তিপরা মথা দলের কর্মীরা পঞ্চায়েত কার্যালয়ের সামনে জড়ো হয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন এবং পরবর্তী সময় কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।
দলের কর্মীদের অভিযোগ দীর্ঘ সময় ধরে পঞ্চায়েত অফিস বন্ধ থাকায় গুরুত্বপূর্ণ সরকারি পরিষেবা গ্রহণে স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তিপ্রা মথা নেতৃত্বের দাবি, বারবার বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে সাধারণ মানুষের স্বার্থে তারা এই প্রতিবাদ কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন।








