রাজ্য বিজেপির সভাপতি অভিষেক দেবরায়

প্রগতি ত্রিপুরা, ২৮ মে, ২০২৬: প্রায় দু’বছর পর ত্রিপুরা রাজ্যে নতুন সভাপতির নাম ঘোষণা করল বিজেপি। বৃহস্পতিবার নয়াদিল্লিস্থিত কার্যালয় থেকে নতুন রাজ্য সভাপতি বিধায়ক অভিষেক দেবরায় এর নাম ঘোষণা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। ৪৩ বছর বয়সী অভিষেক দেবরায় এখন ত্রিপুরার গোমতি জেলার মাতাবাড়ী বিধানসভা এলাকা থেকে নির্বাচিত বিধায়ক হয়ে গত তিনবছর যাবৎ বিধানসভায় বিধায়কের দায়িত্ব পালন করছেন।

দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতার অধিকারী অভিষেক দেবরায় বুথ সভাপতি থেকে রাজনৈতিক যাত্রা শুরু করেন। পরবর্তীতে জেলা সভাপতি এবং পরে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে নির্বাচিত হন। বর্তমানে তিনি গোমতী জেলার বিজেপি সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। এবার তাঁকে রাজ্য সভাপতির গুরুদায়িত্ব দেওয়া হল।

Leave a Comment