আই পি এফ টি -র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এম সি সি সন্মেলন হয়।

প্রগতি ত্রিপুরা, ২৭ মে, ২০২৬: বুধবার আগরতলার সুপারি বাগান দশরথ দেব স্মৃতি ভবনে আই পি এফ টি -র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এম সি সি সন্মেলন করা হয়। এই দিনের সন্মেলনে উপস্থিত ছিলেন আই পি এফ টি সভাপতি প্রেম কুমার রিয়াং, সাধারন সম্পাদক তথা মন্ত্রী শুল্কাচরন নোয়াতিয়া, সাধারন সম্পাদক স্বপন দেববর্মা সহ অন্যান্যরা।

দলীয় পতাকা উত্তোলন করে আই পি এফ টি সভাপতি প্রেমকুমার রিয়াং ও সংগঠনের প্রতিষ্ঠাতা প্রয়াত মন্ত্রী এন সি দেববর্মা প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানিয়ে সন্মেলনের সূচনা করা হয়। এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাধারন সম্পাদক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন প্রত্যেক বছরে এম সি সি কমিটির একদিন ব্যাপী বৈঠক করা হয়।

কেন্দ্রীয় কমিটির এই বৈঠকে এডিসি নির্বাচনের ফলাফলা নিয়ে আলোচনার পশাপাশি আই পি এফ টি-র ৩ বছর হয়ে গেছে আগামী দিনে রাজ্য সন্মেলনের পাশাপাশি দলীয় বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে জানান তিনি।

Leave a Comment