জ্বালানি সাশ্রয়ের বার্তা দিলেন বিধানসভার মুখ্য সচেতক

প্রগতি ত্রিপুরা, ২২মে, ২০২৬। রাজ্যবাসীর উদ্দেশ্যে জ্বালানি সাশ্রয়ের বার্তা দিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। শুক্রবার বিধানসভায় নিজের কক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন তিনি।

সাংবাদিক সম্মেলনে কল্যাণী রায় বলেন, বর্তমান সময়ে জ্বালানি সাশ্রয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যুৎ, পেট্রোল, ডিজেলসহ বিভিন্ন জ্বালানির অপচয় রোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দৈনন্দিন জীবনে ছোট ছোট উদ্যোগ যেমন অপ্রয়োজনীয় আলো-ফ্যান বন্ধ রাখা, গণপরিবহন ব্যবহারে উৎসাহ এবং শক্তি সাশ্রয়ী অভ্যাস গড়ে তোলার মাধ্যমে জ্বালানির সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব।

রাজ্যের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আবেদন জানান মুখ্য সচেতক।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী