স্মার্ট সিটির কাজ চলাকালীন কাটা পড়লো গ্যাসের পাইপ লাইন! অল্পেতে রক্ষা পেল গোটা এলাকা

প্রগতি ত্রিপুরা, ২১ মে, ২০২৬: স্মার্ট সিটির কাজ চলাকালীন গ্যাস পরিবাহী পাইপলাইন ফেটে বিপত্তি। অল্পেতে রক্ষা পেল গোটা এলাকা। ঘটনা ঘটেছে রাজধানী আগরতলায় অভয়নগর জগৎপুর এলাকায়। জানা যায়, আগরতলা অভয়নগর জগৎপুর এলাকায় স্মার্ট সিটি প্রকল্পের কাজ চলছিল। ড্রজার দিয়ে মাটি কাটতে গিয়ে গ্যাস পরিবাহী পাইপলাইন ফেটে যায়।

মুহূর্তের মধ্যেই কাটা অংশ দিয়ে তীব্র শব্দে গ্যাস বের হতে শুরু করে, যার ফলে এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ও প্রায় এক ঘণ্টার চেষ্টায় গ্যাস সম্পূর্ণভাবে বন্ধ করে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। দ্রুত তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।

Leave a Comment