স্কুল থেকে দুটি সিপিইউ নিয়ে গেল চোরেরা!

প্রগতি ত্রিপুরা, ২১ মে, ২০২৬: উদয়পুরের মন্দির নগরীতে একের পর এক চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। এবার চোরের দল হানা দিল কাঁকড়াবন থানাধীন জামজুরী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। বুধবার গভীর রাতে বিদ্যালয়ের তিনটি শ্রেণিকক্ষের তালা ভেঙে কম্পিউটারের মনিটর, পিসিআর, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দীপক কুমার পাল জানান, সকালে বিদ্যালয়ে এসে ভাঙচুর ও চুরির ঘটনা নজরে আসে। সঙ্গে সঙ্গেই কাঁকড়াবন থানায় খবর দেওয়া হলেও দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও থানার ওসি বা কোনো পুলিশকর্মীর দেখা মেলেনি বলে অভিযোগ।

পুলিশের এই ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। বারবার চুরির ঘটনা ঘটলেও পুলিশ প্রশাসন দোষীদের গ্রেপ্তারে ব্যর্থ হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। এলাকাবাসীর দাবি, দ্রুত চোরদের গ্রেপ্তার করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।

Leave a Comment