প্রগতি ত্রিপুরা, ১৭ মে, ২০২৬: ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের নবনির্বাচিত প্রতিনিধিদের নিয়ে রবিবার আগরতলার স্টুডেন্টস হেলথ হোমে গুরুত্বপূর্ণ এক্সিকিউটিভ মিটিং অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন সর্বভারতীয় যুব কংগ্রেসের ইনচার্জ মণীশ শর্মা, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ, প্রদেশ যুব কংগ্রেসের ইনচার্জ জিসান আহমেদ সহ অন্যান্য নেতৃত্ব।
আলোচনা করতে গিয়ে কংগ্রেস বিধায়ক সুদিপ রায় বর্মণ বলেন দেশের অবস্থা ভালো না। অর্থনীতির দিক থেকে বিপর্যস্ত, বিদেশ নীতি সম্পূর্ণ ব্যর্থ। বর্তমানে একের পর এক সত্য সামনে আসছে। মানুষ উপলব্ধি করতে পারছে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করে কি ভুল করেছে। আমেরিকার প্রেসিডেন্ট যা বলছে, তাই শুনছে নরেন্দ্র মোদী।







