প্রগতি ত্রিপুরা, ১৭ মে, ২০২৬: ত্রিপুরা রুরাল ইকনমিক গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট (TRESP)-এর অধীনে জনজাতি কল্যাণ দপ্তর কৃষিপণ্যের পোস্ট হারভেস্ট ও বিপণন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ধারাবাহিক উদ্যোগ গ্রহণ করছে। এর মূল লক্ষ্য হলো কৃষকদের জন্য নতুন বাজারের সুযোগ সৃষ্টি করা, উৎপাদক গোষ্ঠীগুলোর জন্য ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং লাভজনক বিপণনের পথ সুগম করা। বিশেষ করে TRESP-সমর্থিত উৎপাদক গোষ্ঠীগুলোর পণ্যের বাজার সম্প্রসারণ এবং রাজ্যের বাইরের বাজারের সঙ্গে সংযোগ স্থাপনেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
এই লক্ষ্যকে সামনে রেখে ১৬ মে ২০২৬ তারিখে হর্টিকালচার ও সয়েল কনজারভেশন দপ্তরের অধীন এগ্রি/হর্টি PIU-এর উদ্যোগে পোস্ট হারভেস্ট ও মার্কেটিং বিষয়ে একদিনের প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালায় ফসল সংগ্রহ পরিকল্পনা, গ্রেডিং, প্যাকেজিং, প্রসেসিং, ব্র্যান্ডিং, প্রচার, ই-মার্কেটিং ও রপ্তানি বিপণনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিশদ আলোচনা হয়। জেলা ব্যবস্থাপক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কৃষকদের জন্য উন্নত বাজার সংযোগ ও মূল্য সংযোজন নিশ্চিত করার দিকেই এই উদ্যোগ বিশেষভাবে লক্ষ্য রাখে।
কর্মশালাটি ছিল অত্যন্ত ফলপ্রসূ ও তথ্যবহুল, যা মাঠ পর্যায়ে পোস্ট হারভেস্ট ব্যবস্থাপনা ও বিপণন কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নে সহায়ক হবে। এর মাধ্যমে কৃষকদের পণ্যের গুণগত মান উন্নয়ন, ক্ষয়ক্ষতি হ্রাস এবং আয় বৃদ্ধির নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।কৃষি দপ্তরের উচ্চপদস্থ পদাধিকারী গণ ও ট্রেসপ প্রজেক্টের বিভিন্ন সেক্টরের স্পেশালিস্ট ,জেলা ও ব্লক এর কর্মকর্তারা অংশ নিয়েছেন এই কর্মশালায় । আব্দুর রহমান চৌধুরী, মিডিয়া ম্যানেজার ট্রেসপ প্রজেক্ট,জনজাতি কল্যাণ দপ্তর থেকে এই সংবাদ জানানো হয়েছে।








