প্রগতি ত্রিপুরা, ১৫ মে, ২০২৬: কুমারঘাট মহকুমাভিত্তিক বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৮-তম জন্মজয়ন্তী আগামী ২৬ মে ফটিকরায়ের বাজার শেডে অনুষ্ঠিত হবে। ফটিকরায় গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আজ এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুমতি দাস।
উপস্থিত ছিলেন ফটিকরায় গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিতা দত্ত কর, উপপ্রধান রাজীব ভট্টাচার্য সহ সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ। অনুষ্ঠানে কবির জীবন ও তাঁর সৃষ্টি নিয়ে স্মৃতিচারণ, সংগীত, নৃত্য ও আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হবে। অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে আজকের প্রস্তুতি সভা থেকে কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুমিত দাসকে চেয়ারম্যান নির্বাচিত করে একটি প্রস্তুতি কমিটি ও তৎসঙ্গে কয়েকটি উপকমিটি গঠন করা হয়।








