প্রগতি ত্রিপুরা, ১৩ মে, ২০২৬: বিজেপি বিধায়ক জহর চক্রবর্তী বুধবার রাজ্য বিধানসভার সদস্য হিসাবে শপথ গ্রহন করেছেন। বিধানসভার লবিতে এদিন এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে অধ্যক্ষ রামপদ জমাতিয়া সাংবিধানিক রীতি মেনে শপথবাক্য পাঠ করান নবনির্বাচিত বিধায়ক জহর চক্রবর্তীকে।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা, বিজেপির প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, পরিষদীয় মন্ত্রী রতন লাল নাথ, শিল্প বানিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা, পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী , বিধানসভার মুখ্য সচেতক কল্যানী রায়, বিধায়ক রতন চক্রবর্তী, জিতেন্দ্র মজুমদার, মীনা রানি সরকার, অন্তরা দেব সরকার, রঞ্জিত দাস, বাম বিধায়ক সদীপ সরকার, নয়ন সরকার, কংগ্রেস বিধায়ক সদীপ রায় বর্মন প্রমুখ।








