রাজ্যেও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রশিক্ষণ মহা অভিযান হবে

প্রগতি ত্রিপুরা, ১৩ মে, ২০২৬: দেশজুড়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রশিক্ষণ মহা অভিযান ২০২৬-এর সূচনা হয়েছে। দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে মণ্ডল প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। যে সকল রাজ্যে নির্বাচন ছিল, সেই সকল রাজ্যে নির্বাচন পরবর্তী সময় প্রশিক্ষণ পর্ব করার জন্য নির্দেশ দিয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব।

সেই মোতাবেক বৃহস্পতিবার থেকে রাজ্যে শুরু হবে মণ্ডল প্রশিক্ষণ বর্গ। বৃহস্পতিবার বিজেপি বড়দোয়ালি মণ্ডলের দুইদিন এক রাত্রি মণ্ডল প্রশিক্ষণ পর্বের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী।

Leave a Comment