অমরপুর কৃষি মহকুমায় মেগা অয়েল পাম প্লানটেশন প্রোগ্রাম

প্রগতি ত্রিপুরা, ১২ মে, ২০২৬: কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের উদ্যোগে, দপ্তরের অধিকর্তা ড ফণি ভূষণ জমাতিয়ার তৎপরতায় এবং রাষ্ট্রীয় ভোজ্য তেল মিশনের স্টেট কনসালটেন্ট ড. রাজীব ঘোষ’র তদারকিতে রাজ্যে অয়েল পাম চাষের ব্যাপক গতি এসেছে। রাজ্যের প্রতিটি জেলাতে যাতে ব্যাপক অংশের চাষীদেরকে আর্থিক ভাবে অধিক লাভবান পাম চাষের যুক্ত করা যায় তার জন্য কাজ চলছে।

এই কর্মসূচির অংশ হিসেবে ড. রাজীব ঘোষ উত্তর থেকে দক্ষিণ ধলাই ঊনকোটির একেবারে প্রান্তিক এলাকা গুলো ঘুরে ঘুরে একদিকে যেমন অয়েল পাম বাগান পরিদর্শন করছেন তেমনি এই চাষে যাতে আরো নতুন নতুন কৃষকযুক্ত হন এর জন্য সাধারণ কৃষকদেরকে এর আর্থিক লাভের কথা বুঝাচ্ছেন। এই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার গোমতি জেলার অমরপুর কৃষি মহকুমার অন্তর্গত রাজখঙ এলাকার প্রগতিশীল কৃষক রানা পালের ওয়েল পাম বাগান পরিদর্শন করেন।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী