হোম থেকে পালিয়ে কাঁকড়াবন শালগড়া থেকে পায়ে হেঁটে বিশ্রামগঞ্জে ৩ নাবালিকা

প্রগতি ত্রিপুরা, ১২ মে, ২০২৬: উদয়পুর কাঁকড়াবন থানার অন্তর্গত শালগড়া আলোর দিশারী চিল্ড্রেন হোম থেকে গতকাল রাত দশটায় পালিয়ে যায় তিনটি নাবালিকা। তারা গতকাল রাত থেকে হাঁটতে হাঁটতে মঙ্গলবার দুপুরে বিশ্রামগঞ্জ চেছড়িমাই এলাকায় একটি বাড়িতে ক্ষুধার্ত হয়ে জল খাবারের জন্য গেলে তাদেরকে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়।

খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ থানার পুলিশকে এবং চিলড্রেন হোম কর্তৃপক্ষকে। খবর পেয়ে তারা ছুটে আসেন তিন নাবালিকাকে নিয়ে যান। তবে চিলড্রেন হোম কর্তৃপক্ষের উপর ক্ষেপে যায় এলাকাবাসী। অভিযোগ এই চিলড্রেন হোমে নাবালিকাদের উপর শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয় পাশাপাশি তাদেরকে খাওয়া খাদ্য দেওয়া হয় না।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী