প্রগতি ত্রিপুরা, ১১ মে, ২০২৬: ক্ষোভে ফেটে পড়লেন ক্ষুব্ধ নাগরিকরা। পেঁচারতলের “জনজাতীয় অধ্যুষিত ডেপাছড়া গ্রামে বেহাল রাস্তা: চরম ভোগান্তিতে গ্রামবাসী। উল্লেখ্য পেঁচারতল বিধানসভার অন্তর্গত ডেপাছড়া এলাকায় একটি গ্রামীণ রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় জনসাধারণকে। জনজাতীয় অধ্যুষিত এই প্রত্যন্ত এলাকার প্রধান মূল সড়কটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে।
বর্ষার মৌসুমে এই রাস্তা দিয়ে চলাচলে সাধারণ মানুষ, বাজারের নিত্যযাত্রী, স্কুলপড়ুয়া ছাত্র-ছাত্রী ও অসুস্থ রোগীরা চরম ভোগান্তির শিকার হন। প্রায়শই ঘটছে ছোটখাটো দুর্ঘটনাও। গ্রামবাসীদের অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে ব্লক আধিকারিকদের বারবার জানিয়েও সুরাহা হয়নি।
তারা অবিলম্বে রাস্তাটি সংস্কারের জন্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবী জানিয়ে নেতারা এসির নিচে বসে প্রায়শই চলাচল করে, এবং তাদের জীবনযাত্রা নিয়ে ক্ষোভ উপগে দেন, ভোটের সময় নেতাদের গাল ভরা ভাষণ সাথে বাস্তবে কোন মিল নেই, অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।”








