প্রগতি ত্রিপুরা, ১১ মে, ২০২৬: ১০২৬ সালে গজনীর মাহমুদের দ্বারা সোমনাথ মন্দিরে প্রথম আক্রমণের ১,০০০ বছর পূর্তি এবং ভারতের অদম্য সাংস্কৃতিক চেতনাকে স্মরণ করতে ৮-১১ জানুয়ারি গুজরাটের সোমনাথে ‘সোমনাথ স্বাভিমান পর্ব’ উদযাপিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠান উদ্বোধন করেন, যা সনাতন সংস্কৃতি, পুনর্নির্মাণ ও ঐক্যের প্রতীক।
সোমবার আগরতলায় রাজ্যস্তরের ‘সোমনাথ স্বাভিমান পর্ব’ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য কলস যাত্রা অনুষ্ঠিত হয়। এই কলস যাত্রা শুরু হয় সেলস ট্যাক্স অফিসের বিপরীতে অবস্থিত লক্ষ্মীনারায়ণ মন্দির প্রাঙ্গন থেকে। সেখান থেকে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রম করে শেষ হবে শিব বাড়িতে এসে শেষ হয়ে রাজ্যস্তরের মূল অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন ভারতবর্ষ আধ্যাত্মিক দেশ। এই ঐতিহ্য তুলে ধরার জন্য আজকের এই কার্যক্রমের আয়োজনের মূল উদ্দেশ্য। এতে করে ভারতবর্ষে আধ্যাত্মিক দিক আরও বেশি মজবুত হবে। এ কার্যক্রম গ্রহণ করার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।








