শান্তিরবাজার মুকুট অডিটরিয়ামে কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তী ও ‘দক্ষিণালোক’-এর মলাট উন্মোচন অনুষ্ঠান

প্রগতি ত্রিপুরা, ০৯ মে, ২০২৬: প্রজ্জ্বলনের মাধ্যমে আজকের এই মহতী অনুষ্ঠানের শুভ সূচনা করেন দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। উদ্বোধন শেষে বিশ্বকবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত অতিথিবৃন্দরা। শান্তির বাজার মুকুট অডিটরিয়ামে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শান্তির বাজার তথ্য ও সংস্কৃতি দপ্তর, শান্তির বাজার পুর পরিষদ ও শান্তির বাজার মুখ্যম সাহিত্য পরিষদের যৌথ উদ্যোগে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজকের এই অনুষ্ঠানে প্রধান ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন ৩৬-শান্তিরবাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, শান্তিরবাজার পৌরসভার পৌরমাতা স্বপ্না বৈদ্য, দক্ষিণ জেলা পরিষদ স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান শম্ভু মানিক, বিশিষ্ট সাহিত্যিক ও লেখক অশোকা নন্দ রায় বর্ধন, শান্তিরবাজার পৌর পরিষদের কাউন্সিলর নেপাল চন্দ্র দাস সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানের অন্যতম বিশেষ মুহূর্ত ছিল শান্তিরবাজার মহকুমা সাহিত্য পরিষদের প্রথম বার্ষিক সংখ্যা ‘দক্ষিণালোক’-এর আনুষ্ঠানিক মলাট উন্মোচন।

উপস্থিত অতিথিরা পত্রিকাটির ভূয়সী প্রশংসা করেন এবং এলাকার সাহিত্য চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি একটি মাইলফলক হয়ে থাকবে বলে আশাপ্রকাশ করেন।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক প্রমোদ রিয়াং রবীন্দ্র দর্শনের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। অন্যদিকে, বিশিষ্ট সাহিত্যিক অশোকা নন্দ রায় বর্ধন শান্তিরবাজারের এই সাহিত্যিক উদ্যোগকে সাধুবাদ জানান। কবি সম্মেলনে মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে আসা কবিরা স্বরচিত কবিতা পাঠের মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধা জানান শান্তিরবাজারের সাহিত্য প্রেমী এবং লেখকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আজকের এই অনুষ্ঠানকে এক অনন্য মাত্রা দান করেছে।

মহকুমা সাহিত্য পরিষদের এই উদ্যোগ এলাকায় এক নতুন সাংস্কৃতিক জাগরণ সৃষ্টি করবে বলেই মনে করছে সুশীল সমাজ। অনুষ্ঠানে উপস্থিত বক্তাদের বক্তব্যের পাশাপাশি রবীন্দ্র সংগীতের উপর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্যম সাহিত্য পরিষদের উদ্যোগে শান্তির বাজারের সাংবাদিক, কবি , সাহিত্য ও গুনিজনদের সংবর্ধনা প্রদান করা হয়।আজকের অনুষ্ঠানে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Leave a Comment