অনলাইন ডেস্ক, ৬ মে, ২০২৬: পশ্চিমবাংলা জয়ের উল্লাসে বামুটিয়া এলাকার নবগ্রাম পঞ্চায়েত অধীনে নবগ্রাম চৌমনিতে গভীর রাতে এক বিএসএফ কর্মীর বাড়ির সামনে বোমা হামলা । ঘটনার বিবরনে জানা গেছে গত ৪ মে পশ্চিমবাংলায় বিধানসভার বিজেপির বিশাল জয়ের ফলে ত্রিপুরাতে বিভিন্ন জায়গায় বিজেপির কর্মী সমর্থকরা বিজয় মিছিলের আয়োজন করা হয়েছে।
দেখা গেছে বিজয়ের মিছিল সন্ধ্যার আগে নাগাদ শেষ হয়ে গেলেও গভীর রাত পর্যন্ত এলাকায় এলাকায় বিকট শব্দের বাজি নিক্ষেপ থেকে শুরু করে উচ্চ শব্দে গান লাগিয়ে এবং বাইক নিয়ে ঘুরাঘুরি করছে কিছু সমাজদ্রোহীরা বিভিন্ন এলাকার শাসকদলের নামকে কালিমালিপ্ত করার লক্ষ্যে এই কাজ চালিয়ে যাচ্ছে একাংশ বিজিপি নামধারী সমাজদ্রোহীর এবং এইসব ঘটনার সাথে জড়িত থাকে এলাকার কিছু মাতাব্বররাও এমনই এক ঘটনা ঘটে গেল বামুটিয়ার এলাকার নবগ্রাম চৌমোনিতে।
এই এলাকাতেও বিভিন্ন বুথে সকাল ১১ টা থেকেই শুরু হয় বিজয় উৎসব সন্ধ্যা হওয়ার আগেই সমস্ত জায়গায় বিজয় উৎসব শেষ হয়ে গেলও গভীর রাত পর্যন্ত ফুটতে থাকে বাজি ফটকা এলাকায় সৃষ্টি হয়ে আছে গভীর আতঙ্কের পরিবেশ হঠাৎ প্রায় রাত একটা নাগাদ বিকট শব্দের এক আওয়াজ শুনতে পাই এলাকার লোকেরা কেঁপে ওঠে পুরা এলাকা জুড়ে ছোটাছুটি করে এলাকার মানুষ গেলেও কাউকে দেখতে পাই না এলাকার মানুষ ছুটে গিয়ে দেখল একটা বোম আকৃতি কোন একটা এখানে ফাটানো হয়েছে এই নিয়ে এলাকায় প্রশাসনের ভূমিকা নিয়ে উড়ছে প্রশ্ন সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো এই বিএসএফ কর্মী কর্মসূত্রে বহিরাজ্যে পোস্টিং আছে।
যারা নাকি দেশ রক্ষার জন্য দেশের কাজে নিজেকে বলিদান দেওয়ার জন্য নিজের ঘর পরিবার ছেড়ে বহিরাজ্যে দেশের জন্য কাজ করছে তার বাড়ির সামনেই এমন অমানবিক ঘটনা। মেনে নিতে পারছেন না এলাকাবাসীরা এবং এই বাড়িতে এই বিএসএফ কর্মীর এক বৃদ্ধ মা ও তার স্ত্রী দুটি ছোট বাচ্চা রয়েছে। বয়ে ছোট বাচ্চাগুলি রাতেই ঘুম থেকে চিৎকার করে কেঁদে উঠলো এই কি তাহলে ত্রিপুরার সুশাসন ।এলাকার শান্তি ফিরিয়ে আনতে প্রশাসনের কাছে এলাকাবাসীর আবেদন প্রশাসন যেন রাতে এলাকায় নজরদারি আরো জোরদার করে








