২০ লক্ষ টাকার গয়না উধাও!

অনলাইন ডেস্ক, ৬ মে, ২০২৬: প্রবাসীর স্ত্রীর ঘর থেকে ২০ লক্ষ টাকার গয়না চুরি, চাঞ্চল্য সোনামুড়ার কুলুবাড়ীতে সোনামুড়া থানা এলাকার কুলুবাড়ীতে এক প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চুরি গেছে প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের স্বর্ণালংকার। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কুলুবাড়ীর বাসিন্দা আবুল কাশেম দীর্ঘদিন ধরে প্রবাসে কর্মরত। তাঁর স্ত্রী বাড়িতে একাই থাকেন।

আলমারিতে চাবি লাগানো ছিল, আজ স্বর্ণলঙ্কারের বাক্স পায় ঘরের বাইরে, তখনই টের পা স্ত্রী, ২০ লক্ষ টাকার স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয় চোরেরা। কিন্তু কখনোই ঘটনা ঘটেছে পারছে না বলতে, চুরির বিষয়টি টের পান গৃহবধূ। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় সোনামুড়া থানায়। খবর পেয়ে সোনামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ গোটা বাড়ি ঘুরে দেখে ও প্রাথমিক তদন্ত শুরু করেছে। বাড়ির কাজের মহিলার উপর প্রাথমিক সন্দেহ হয় ।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী