দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির

অনলাইন ডেস্ক, ৬ মে, ২০২৬: দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির। ঘটনা মধ্য কাশিপুর এলাকায়। মৃত ব্যক্তির নাম সন্তোষ দেবনাথ। বাড়ি রানীরবাজার এলাকায়। মৃত ব্যক্তির মেয়ের জামাই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ওনার শাশুড়ির মৃত্যুর পর ওনার শ্বশুর সন্তোষ দেবনাথ মধ্য কাশীপুর ওনার বাড়িতে থাকেন।

অন্যান্য দিনের ন্যায় সকাল বেলা ওনার বাড়ি থেকে বের হয়ে সন্তোষ দেবনাথ রাস্তা অতিক্রম করার সময় একটি ট্টিপার গাড়ি সন্তোষ দেবনাথকে সজোরে ধাক্কা মারে। এতে গুরুতর ভাবে আহত হন তিনি। তারপর হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

Leave a Comment