ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত আগরতলা শহর

প্রগতি ত্রিপুরা, ২৮ এপ্রিল, ২০২৬: কালবৈশাখী ঝড়ের তান্ডবে ক্ষয়ক্ষতি আগরতলা শহরে। মঙ্গলবার সকালে প্রবল বৃষ্টির সঙ্গে এই ঝড়ের দাপট দেখা গেছে। ভেঙে পড়ে রাস্তার পাশে থাকা বিশাল আকৃতির গাছ।

ব্যাপক ক্ষয় ক্ষতি হয় রাজধানীর বড়দোয়ালি এলাকা, লেক চৌমহনি সংলগ্ন এলাকা, সার্কেট হাউস সংলগ্ন এলাকা এবং শালবাগান এলাকায়।

রাস্তার পাশে থাকা বিশালাকৃতির গাছ ভেঙে পড়ে যানবাহনের উপর। দুমড়েমুচড়ে যায় যানবাহন। যদিও খবর লেখা পর্যন্ত কেউ আহত হওয়ার খবর নেই। দীর্ঘ এক ঘন্টা টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন ব্যস্ততম রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। ফলে চরম যানজট সৃষ্টি হয় গোটা শহরে।

একই সঙ্গে বিশাল আকৃতির গাছ ভেঙে পড়ায় বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মী এবং বিদ্যুৎ নিগমের কর্মীরা। তারা রাস্তা পরিষ্কারের কাজে হাত লাগায়।

Leave a Comment