প্রগতি ত্রিপুরা, ২৮ এপ্রিল, ২০২৬: মঙ্গলবার তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে ডঃ বি.আর আম্বেদকরের জন্ম জয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হয় এই অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্যী, তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্যরা। মন্ত্রী সুধাংশু দাস বক্তব্য রেখে বলেন, ডঃ বি.আর আম্বেদকর প্রয়াত হয়েও তাদের কর্মজীবনের ফলে অমর হয়ে আছেন সকলের মনে।
এমনই একজন মহান ব্যক্তিত্ব হলেন ডঃ বি আর আম্বেদকর। তাঁর সম্পর্কে ছাত্র-ছাত্রীদের অনেক বেশি অভিজ্ঞতা নিতে হবে বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী সুধাংশু দাস। আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।







