প্রগতি ত্রিপুরা, ২৭ এপ্রিল, ২০২৬। আগামী ৩০ এপ্রিল একদিনের জন্য বিধানসভা অধিবেশন বসবে।
রাজ্যের প্রাক্তন মন্ত্রী কার্তিক কল্যাণ দেববর্মা এবং সংগীত শিল্পী আশা ভোঁসলের স্মৃতিচারণ করে এবং বিজনেস এডভাইজার কমিটির রিপোর্ট গ্রহণ করে নারী শক্তি অধিনিয়ম নিয়ে সারা দিনের জন্য আলোচনা হবে।
যাতে প্রত্যেক রাজনৈতিক দল থেকে আগামী দিন কেন্দ্র সরকারের কাছে এই বিল পাস করার জন্য দাবি জানানো হয়। কারণ এমনিতেই দেরি হয়ে গেছে।
তাই অবিলম্বে বিধানসভা এবং লোকসভায় যেন মহিলাদের জন্য এই বিশেষ সংরক্ষণ নীতি চালু হয়। সকাল ১১ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এদিন বিধানসভা অধিবেশন।








