প্রগতি ত্রিপুরা, ২৬ এপ্রিল, ২০২৬: ১৪ বাধারঘাট মন্ডলের উদ্যোগে ২৪ নং বুথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১৩৩ তম মন কি বাত পর্ব শ্রবণ করার আয়োজন করা হয়। রাজধানীর চারিপাড়া স্কুলের হল ঘরে হয় এই অনুষ্ঠান।
উপস্থিত ছিলেন সাংসদ রাজিব ভট্টাচার্য, বিধায়িকা মিনা রানী সরকার সহ অন্যান্যরা। সংসদ রাজীব ভট্টাচার্য বলেন, বিজ্ঞানের প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন ভাবে উন্নত করার চেষ্টা চলছে।
আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে উল্লেখযোগ্য কাজগুলি তুলে ধরেছেন। এটা অকল্পনীয়। আগামী দিন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ এগিয়ে যাবে বলে অভিমত ব্যক্ত করেন সাংসদ।








