মেলাঘরে বিএমএস-এর সিদ্ধান্তের প্রতিবাদে তিন ঘণ্টার পথ অবরোধ!

প্রগতি ত্রিপুরা, ২৫ এপ্রিল, ২০২৬। মেলাঘরে বিএমএস-এর সিদ্ধান্তের প্রতিবাদে তিন ঘণ্টার পথ অবরোধ!ওসির হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক! মেলাঘর টু উরমাই সড়কে দীর্ঘ তিন ঘণ্টা চলল অটো শ্রমিকদের পথ অবরোধ।

মেলাঘর বি এম এস এর কিছু ‘দিশাহীন’ সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অবশেষে স্থানীয় থানার ওসির আশ্বাসে অবরোধ মুক্ত হয় সড়ক। আজ সকাল ঠিক ৮ ঘটিকা।

মেলাঘর থেকে উরমাইগামী সড়কের পচার মারঘাট সমর সেতু এলাকায় জড়ো হন শয়ে শয়ে অটো শ্রমিক। নিজেদের অটো দিয়ে রাস্তা আটকে বিক্ষোভ শুরু করেন তারা ব্যস্ত সময়ে এই অবরোধের ফলে সড়কের দুদিকে আটকে পড়ে অসংখ্য ছোট-বড় যানবাহন।

অফিসযাত্রী থেকে শুরু করে স্কুল পড়ুয়া— চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মেলাঘর থানার পুলিশ। দীর্ঘ তিন ঘণ্টা যান চলাচল স্তব্ধ থাকার পর, মেলাঘর থানার ওসি নিজে আন্দোলনকারী শ্রমিকদের সাথে কথা বলেন।

শ্রমিকদের দাবিদাওয়া খতিয়ে দেখার এবং সমস্যা সমাধানের আশ্বাস পাওয়ার পর বেলা অবরোধ তুলে নেন অটো শ্রমিকরা।

 

Leave a Comment