প্রগতি ত্রিপুরা, ২৪ এপ্রিল, ২০২৬: গত ১৮ এপ্রিল আনন্দ ময়ী কালী মন্দিরের সামনে থেকে অপহরণ হন এক রিকশা চালক। এই ঘটনায় পাঁচজনকে জালে তুলেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ জানান, এক রিকশা চালককে আনন্দময়ী আশ্রমের সামনে থেকেই একটি ওয়াগণের গাড়ি দিয়ে অপহরণ করে মারধর করা হয় এবং মোবাইল ফোন সহ নগদ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা।
তারপর পুলিশ তদন্তে নেমে গাড়িটি সনাক্ত করে চালক শরীফ মিয়াকে আটক করেছে। একই সঙ্গে আটক করেছে তার বাবাকে। । তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে সেদিনের ঘটনায় শরীফ মিয়ার সঙ্গে জড়িত তার বাবা এবং রাজেশ দাস, বাড়ি বর্ডার গোল চক্কর এলাকায়, অংকুর নমঃ, বাড়ি ভট্ট পুকুর, সুপ্রতিম চৌধুরী, বাড়ি কৃষ্ণনগর পুরাতন কালিবাড়ি এলাকায়।








