অনলাইন ডেস্ক, ২২ এপ্রিল, ২০২৬: এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পর লাগামহীন সন্ত্রাস চলে সমগ্র রাজ্যে জুড়ে। আক্রান্ত রাজ্যের শাসক দল বিজেপির কর্মী সমর্থকরা। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে একাধিক বিজেপি অফিস। ভাংচুর করা হয়েছে বিজেপি কর্মীদের বাড়িঘর। প্রান বাঁচাতে বহু বিজেপি কর্মী সমর্থক বর্তমানে বাড়িঘর ছাড়া। নির্বাচনোত্তর সন্ত্রাসের চিত্র সরজমিনে দেখতে রাজ্য চষে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এইদিন মুখ্যমন্ত্রী প্রথমে বক্সনগরে যান।
সেখান থেকে মুখ্যমন্ত্রী যান সাব্রুম মহকুমায়। সাব্রুমে একাধিক বিজেপি অফিস ভাংচুর করা হয়েছে। এমনকি আগুন দিয়েও পুড়িয়ে দেওয়া হয়েছে। আক্রমণ করা হয়েছে বহু বিজেপি কর্মীর বাড়িঘরে। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এইদিন ক্ষতিগ্রস্ত বিজেপি পার্টি অফিস গুলি সরজমিনে ঘুরে দেখেন। তারপর তিনি কথা বলেন আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের সাথে। বিজেপি কর্মী সমর্থকরা এইদিন মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হলেও। পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করে নি। এই ভাবে চলতে থাকলে তারা থানা ঘেরাও করতে বাধ্য হবে।
তবে মুখ্যমন্ত্রী দলীয় কর্মী সমর্থকদের শান্ত থাকার জন্য বলেন। পড়ে মুখ্যমন্ত্রী এক সাক্ষাৎকারে জানান ১৭ এপ্রিল এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রদেশ বিজেপি কার্যালয়ে বৈঠক করে কিছু টিম গঠন করে দেওয়া হয়েছে। ঠিক করে দেওয়া হয়েছিল কোন টিম কোন জায়গায় যাবে। সেই ভাবে দলের নেতৃত্বরা কাজ করেছে। তিপ্রা মথার দুষ্কৃতিরা বিজেপির অফিসের পাশাপাশি বিজেপি সমর্থকদের বাড়িতে পর্যন্ত আক্রমণ সংগঠিত করেছে। রাজনীতির নাম করে যেভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, তা কোন অবস্থায় হতে দেওয়া হবে না।
পুলিসকে নির্দেশ দেওয়া হয়েছে। যা যা করার পুলিশ করবে। যারা এই সকল ঘটনার সাথে জড়িত তাদের কাউকে ছাড়া হবে না। এইদিন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর, রাজ্যের মুখ্য সচিব জে.কে সিনহা, বিধায়ক মাইলাফ্রু মগ, দক্ষিন জেলার পুলিশ সুপার, জেলা শাসক, প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্যরা।








