অনলাইন ডেস্ক, ২০ এপ্রিল, ২০২৬: আজ শুভ অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া তিথিতে জন্ম গ্রহণ করেছিলেন রাম ঠাকুর। একই তিথিতে দেহত্যাগ করেছিলেন রাম ঠাকুর। কথিত রয়েছে কলিযুগ থেকে মুক্তি দিতেই এই ধরাতে আগমন ঘটেছিল রাম ঠাকুরের৷
তাই এই দিনটিকে রাম ঠাকুরের শিষ্যরা ঘটা করে পালন করে থাকেন। রাজধানীর বনমালীপুরস্থিত রামঠাকুর আশ্রমে যথাযথ মর্যাদার সাথে পালন করা হয় এই দিনটি৷ এইদিন সকাল থেকে রাম ঠাকুর আশ্রমে চলে রাম ঠাকুরের ভক্তি মূলক গান৷








