অনলাইন ডেস্ক, ২০ এপ্রিল, ২০২৬: রাজ্যের জনজাতি অধ্যুষিত অঞ্চলে শিক্ষার মান আরও উন্নত করতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল জনজাতি কল্যাণ দপ্তর। সোমবার সবিচালয়ে দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এক উচ্চপর্যায়ের বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন আশ্রম বিদ্যালয় ও একলব্য আবাসিক মডেল বিদ্যালয়ের সদস্য সচিব, প্রিন্সিপাল, জনজাতি কল্যাণ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার-সহ সংশ্লিষ্ট আধিকারিকরা।
এইদিনের বৈঠকে মূল আলোচনার বিষয় ছিল কীভাবে জনজাতি ছেলে-মেয়েদের জন্য আধুনিক ও গুণগত শিক্ষা আরও সহজলভ্য করা যায়। বৈঠক শেষে মন্ত্রী বিকাশ দেববর্মা জানান বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলায় ১২ টি একলব্য আবাসিক মডেল বিদ্যালয় চালু রয়েছে। সহসাই আরও ৬ টি নতুন বিদ্যালয় চালু হবে। পাশাপাশি আরও ৩ টি বিদ্যালয় আগামী এক বছরের মধ্যে চালু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।








