তিপরা মথার সন্ত্রাসের নিন্দা করল বিজেপি।

প্রগতি ত্রিপুরা, ১৯ এপ্রিল, ২০২৬। তিপরা মথার সন্ত্রাসের নিন্দা করল বিজেপি। কার্যকর্তাদের ঘরবাড়িতে আগুন দিয়ে দেওয়া হয়। আবার কোথাও কোথাও কার্যকর্তাদের বাড়িঘরে ভাঙচুর চালানো হয়।

করা হয় লুটপাট। ভারতীয় জনতা পার্টির বহু কার্যকর্তা এই মুহূর্তে ঘরবাড়ি ছাড়া। আশ্রয় নিয়েছেন নিরাপদ স্থলে। রবিবার সাংবাদিক সম্মেলনে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, এই সমস্ত ঘটনা পুরোপুরি নিন্দনীয়।

তিনি কথা বলবেন রাজ্য পুলিশের মহা নির্দেশকের সঙ্গে। এই সমস্ত হামলা হুজ্জুতির ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে যাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয় এই বিষয়ে তিনি পুলিশের মহা নির্দেশকের কাছে দাবি জানাবেন।

Leave a Comment