প্রগতি ত্রিপুরা, ১৮ এপ্রিল, ২০২৬: পাহাড়ে রাজনৈতিক সন্ত্রাস শুরু। স্বশাসিত জেলা পরিষদ আদিবাসী উপজাতি সাধারণ নির্বাচনে গণদেবতাদের রায়ের ফল ঘোষণা হল গতকাল। ২৮ শিলাছড়ি-মনু বনকুল কেন্দ্রে গণদেবতাদের রায়ে বিজেপি দলের মনোনীত প্রার্থী তথা ঐ কেন্দ্রের বিদায় এমডিসি কংঅজং মগ আবারও ৪৯৪ ভোটে জয় লাভ করেন।
২৮-টি আসনের মধ্যে ২৪-টি আসনে জয়লাভ করেন প্রদ্যুৎ কিশোর মানিক্যের দল তিফ্রামথা দল। আর এই জয়তে খুশিতে আত্মহারা হয়ে তিফ্রামথা দলের কর্মীরা মনু-বনকুল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চালিতা বনকুল বটতলা বাজারের, চালিতা বনকুল মডেল মারগো পাড়ার এবং বিষ্ণুপুর এলাকা সহ মোট তিনটি বিজেপি দলের দলীয় কার্যালয় ভাঙচুর করে চুরমার করে দেন বলে অভিযোগ বিজেপি দলের পক্ষ থেকে। আর এই অভিযোগ জানান, ৩৯ মনু-বনকুল বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের বিধায়ক মাল্রাফ্রুই মগ মহাশয়।
আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে রাজনৈতিক ভাবে। সাথে ঘোড়া কাপ্পা এলাকায় বহু বাঙালি পরিবারের বাড়িতে হামলা হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে প্রাণে বাঁচার চেষ্টা বাঙ্গালীদের গতকাল রাতে। এবং সকাল থেকে মনুবনকুল এলাকায় বনকুল নতুন বাজার ও বনকুল পুরান বাজারে সহ আশপাশের বিভিন্ন এলাকার দোকানপাট বন্ধ করে দিয়েছে তিপ্রামথা দলের উগ্র সমর্থকরা। তবে এখন পুরো সাব্রুম মহকুমা জুড়ে গুঞ্জন উঠছে, কেন পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে না ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা নাকি ভারতীয় জনতা পার্টি নেতৃত্বরা বুঝে গেছে যে এখন আর ময়দানে লড়াই করার মত তাদের কর্মী সমর্থক নেই।








