প্রগতি ত্রিপুরা, ০৭ এপ্রিল, ২০২৬: আগামী ১২ ই এপ্রিল অনুষ্ঠীত হতে যাচ্ছে এডিসি নির্বাচন। এই নির্বাচন যাতে করে সুষ্ঠভাবে সম্পন্ন হয় যাতে করে কোনো প্রকার অপ্রতিকর ঘটনা ঘটে তারই লক্ষ্যে মন পাথর এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠীত করা হয়। আলোচনা সভায় কিছু সংখ্যক রাজনৈতিক দলের সদস্য উপস্থিত ছিলেন না।
তাই কিছু সংখ্যক রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে রিয়াং জনজাতির লোকজনদের নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠীত করা হয়। আলোচনা সভায় সক্রীয়ভাবে অংশগ্রহন করেন রাষ্ট্রীয় লোকদলের নেতৃত্বরা। উনারা ত্রিপুরা রাজ্যে এডিসি এলাকায় নির্বাচনে জয় লাভ করে লোকজনের উন্নয়ন স্বার্থে ও এলাকার উন্নয়ন স্বার্থে কি কি কাজ করবে তানিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এই বিষয়গুলি নিয়ে সকলের সামনে বিস্তারিত ভাবে আলোচনা করেন রাষ্ট্রীয় লোকদলের রাজ্য ইনচার্য আশুতোষ মিশ্র ও দলের নেতৃত্ব তথা প্রাক্তন মন্ত্রী মনিন্দ্র রিয়াং। সকলের আলোচনা শেষে বিভিন্ন দলের প্রতিনিধিদের নিয়ে কেন এই আলোচনা সভার আয়োজন করা হয় তানিয়ে বিস্তারিত ভাবে জানালেন ব্রু সংগ্রমা মথহ এর জেনারেল সেক্রেটারী খনারাম রিয়াং।
তিনি সকল দলের নেতৃত্বদের উদ্দ্যোশ্যে জানান এডিসি নির্বাচন যেন সুষ্ঠভাবে সম্পন্ন হয় কোথাও যাতেকরে কোনো প্রকার অপ্রতিকর ঘটনা না ঘটে তারই আহব্বান জানান এবং নির্বাচনে জয় লাভের পর রিয়াং জনজাতিদের জন্য কি কি কাজ করতে হবে তার দাবী সনদ তুলে ধরেন। রিয়াং জনজাতিদের কূল দেবীর পূজার বিভিন্ন দাবীগুলি সকলের সামনে উপস্থাপন করা হয়। এই আলোচনা সভায় উপস্থিত সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।








