প্রগতি ত্রিপুরা , ০৫ এপ্রিল, ২০২৬: আসন্ন স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের আগে খোয়াইয়ে, আই পি এফ টি দল থেকে, সাংসদ রাজীব ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে যোগ ১১৩ ভোটারের। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে রবিবার খোয়াই জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক যোগদান সভা। এই সভায় আইপিএফটি ছেড়ে বিজেপিতে শামিল হলেন ৩৫টি পরিবারের মোট ১১৩ জন ভোটার।
এদিন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান বিজেপি-র প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। আশারামবাড়ি ও হালাহালি কেন্দ্রের আইপিএফটি দলের দুই প্রভাবশালী নেতার নেতৃত্বে তাদের কর্মী-সমর্থকরা এদিন গেরুয়া শিবিরে নাম লেখান। যোগদান সভা শেষে সাংসদ রাজীব ভট্টাচার্য বেহালা বাড়ি কমিউনিটি হলে, কর্মী সম্মেলনে উপস্থিত হন।
কর্মী সম্মেলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, রাজ্যের মানুষ বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজে আস্থাশীল।এডিসি নির্বাচনের আগে এই যোগদান প্রমাণ করছে যে পাহাড়েও বিজেপি-র জনপ্রিয়তা তুঙ্গে। আইপিএফটি ছেড়ে আসা এই কর্মীদের উপস্থিতিতে দলের সাংগঠনিক ভিত আরও শক্তিশালী হবে।








