চুরির মাল সহ আটক চোরের গ্যাং

প্রগতি ত্রিপুরা , ০৫ এপ্রিল, ২০২৬: চুরির মাল সহ চোরের দলকে জালে তুলতে সক্ষম হল পশ্চিম আগরতলা থানার পুলিশ। রবিবার সদর মহকুমার পুলিস আধিকারিক পশ্চিম আগরতলা থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান রাম নগর ৪ নং রোড এলাকার বাসিন্দা সুরজিত চক্রবর্তী শনিবার পশ্চিম আগরতলা থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

সেই ঘটনার তদন্তে নেমে পশ্চিম আগরতলা থানার পুলিশ দুই জনকে সন্দেহ জনক আটক করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানোর পর আরও চার পাঁচ জনের নাম পাওয়া যায়। যথারীতি তাদেরকেও গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় সুরজিত চক্রবর্তীর বাড়ি থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার। রবিবার ধৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ।

Leave a Comment