নির্বাচন নিয়ে যথেষ্ট সংশয় প্রকাশ করল বামফ্রন্ট

প্রগতি ত্রিপুরা, ৩ এপ্রিল, ২০২৬ : শুক্রবার সন্ধ্যায় সিপিআইএম রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বামফ্রন্টের আহ্বায়ক মানিক দে বলেন, গত এক এপ্রিল রাজ্য নির্বাচন কমিশন থেকে এক সর্বদলীয় বৈঠক ডাকা হয়। এই বৈঠকে নির্বাচন কমিশনের একাধিক সিদ্ধান্ত সম্পর্কে সহমত পোষণ করতে পারল না রাজ্যের বিরোধী দল বামফ্রন্ট।

একমাত্র শাসক দল বিজেপি সহমত পোষণ করেছে কমিশনের গ্রহণ করা একাধিক সিদ্ধান্তে। তিনি বলেন ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর আর কোন নির্বাচন হয়নি। অথচ তারপরেও মধ্যপ্রদেশ থেকে ইভিএম মেশিন রাজ্যে আনা হয়েছে। যা নিয়ে যথেষ্ট আশঙ্কা রয়েছে সকলের মনে।

কারণ জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী নির্বাচনী প্রচারে বলেছেন ভোট যেখানেই দেওয়া হোক না কেন ভোট পড়বে পদ্মফুলে। নির্বাচন দপ্তর মন্ত্রীর এমন বক্তব্যের পর কোন ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানা নেই এখন পর্যন্ত।

Leave a Comment