প্রগতি ত্রিপুরা, ১ এপ্রিল, ২০২৬ : কুলাই স্থিত ধলাই জেলা নার্সিংহোমে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনার সৃষ্টি হয় বুধবার। অভিযোগ, ধলাই জেলার মহারানী থেকে ভবতোষ দেববর্মা নামে এক রোগী ধলাই জেলা নার্সিংহোমে গল্ড ব্লাডার স্টোন অস্ত্রপচার করার জন্য ভর্তি করানো হয়। সোমবার যথারীতি অস্ত্রপচার হয়। অস্ত্রপচার পর রোগী সম্পূর্ণ সুস্থ ছিলেন।
কিন্তু মঙ্গলবার রাতে তার বুকে ব্যাথা শুরু হয়, বুধবার ভোরে মৃত্যু হয় তার। রোগীর আত্মীয় পরিজনদের বক্তব্য অস্ত্রপচার হওয়ার একদিন পর মৃত্যু হয় তার। চিকিৎসার গাফিলতির কারণে মৃত্যু হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে নার্সিংহোমের দুইজন কর্ণধার জানায় দুমাস হল নার্সিংহোম পথ চলা শুরু করেছে।
এর মধ্যে ৫০ টি অধিক অস্ত্রপচার হয়েছে। কারো সাথে এমনটা হয়নি। তারা ভাল পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন। তবে বুধবার যে রোগীর মৃত্যু হয়েছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। অস্ত্রপচার পর রোগী সম্পূর্ণ সুস্থ ছিলেন, এ বিষয়ে তারা দুঃখ প্রকাশ করেন।








