বিদ্যুৎহীন শান্তির বাজার থানা, ১৮ ঘন্টা পরিষেবা বন্ধ!

প্রগতি ত্রিপুরা, ৩১ মার্চ, ২০২৬ : শান্তির বাজার থানায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল থেকে থানায় বিদ্যুৎ নেই। বিদ্যুৎ দপ্তরের কল সেন্টারে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। থানা কর্তৃপক্ষ জানিয়েছে, গাছ পড়ে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় এই সমস্যা হয়েছে।

মহকুমা শাসকের রেজিস্টার ম্যানেজমেন্ট থেকেও কোনো সাহায্য পাওয়া যায়নি। এ নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বর্তমান সময়ে চলছে এডিসি নির্বাচন প্রক্রিয়া। এই সময় থানায় বিদ্যুৎ না থাকায় বিভিন্ন কাজকরতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আরক্ষা দপ্তরের কর্মীদের।

Leave a Comment