বাইখোড়া এলাকা থেকে এক নাবালিকা গৃহবধূকে উদ্ধার করলো চাইল্ড লাইন!

প্রগতি ত্রিপুরা, ৩০ মার্চ, ২০২৬: নাবালিক বিবাহ রোধে কাজকরেযাচ্ছে দক্ষিন জেলা প্রসাশন। এরইমধ্যে প্রসাশনের চোখকে ফাঁকিদিয়ে অনেক নাবালিকা মেয়ের বিয়েহয়েযাচ্ছে।

এমন একটি চিত্র লক্ষ্যকরাযায় শান্তির বাজার মহকুমার বাইখোড়া এলাকায়। জানাযায় বাইখোড়া পশ্চিম চড়কবাই এলাকার বাসিন্দা রতন নন্দীর ছেলে নিলেশ নন্দী এক নাবালিকা মেয়েকে নিয়ে সংসার করছে।

এইখবর জানার পর গোপন খবরের ভিত্তিতে দক্ষিন জেলার চাইল্ড লাইনের আধিকারিক ও শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয় থেকে ডি সি এম কাকলী সাহা সহ অন্যান্য আধিকারিকরা ছুটেযান।

সকলে নিলেশ নন্দীর বাসভবনে গিয়ে নাবালিকাকে উদ্ধার করে হোমে নিয়েযায়। এইবিষয়ে ডি সি এম কাকলী সাহার নিকট জানতে চাইলে তিনি সংবাদমাধ্যমের সামনে কিছু বলতে নারাজ। উনার নিরবতা নিয়ে দেখা দিচ্ছে প্রশ্নচিহ্ন।

দক্ষিন জেলার জেলাশাসক নাবালিকা বিবাহ রোধে বিশেষ পদক্ষেপ গ্রহন করেছেন তা সত্বেও এইভাবে নাবালিকাকে বিয়েকরে দিব্যি আরামে চলেযাচ্ছে কিছু সংখ্যক লোকজন।

এদেক বিরুদ্ধে প্রসাশন কি প্রকার পদক্ষেপ গ্রহন করছে তা জানার বিষয়। শুধু মাত্র নাবালিকা মেয়েকে উদ্ধার করে উনাদের কর্তব্যশেষ নাকি কি নাবালিকা বিবাহ করার দায়ে আইনি কোনোপ্রকার পদক্ষেপ গ্রহনকরাহবে সেইদিকে তাকিয়ে আছে এলাকাবাসী।

Leave a Comment