প্রগতি ত্রিপুরা, ২৯ মার্চ, ২০২৬: ভয়ংকর থেকে ভয়ংকরতম ঘটনা। শনিবার সামাজিক অবক্ষয়ের নগ্ন চিত্র দেখা গেল কমলাসাগর বিধানসভার সন্ধ্যারাতে মধুপুর থানার অন্তর্গত কেনানিয়া বাজার সংলগ্ন এলাকায়।
মনুষ্য সমাজের রূপ কত ভয়ানক তার চোখে না দেখলে পরিষ্কার পাওয়া যাবে না। ফুটফুটে ছেলে সন্তান আর হয়তো এক থেকে দুই মাস পর মায়ের কোলে থেকে খেলাধুলা করতে পারতেন।
কিন্তু সেই ফুটফুটে ছেলে সন্তানটিকে পৃথিবীর আলো আর দেখতে দিল না কলঙ্কিনী মা। হয়তো রাতের অন্ধকারে কিংবা দিনের বেলা ছেলে সন্তানটিকে ব্যাগ ভর্তি করে কেনানিয়া জমির পাশে জঙ্গলের মধ্যে ঢিল দিয়ে ছুড়ে ফেলে দিলেন।
সেই ডিলের মধ্যেই জঙ্গলের মধ্যে থাকা গাছের লতাপাতা আটকে ঝুলন্ত অবস্থায় রয়েছে সেই ছোট্ট শিশুটি। কেনানিয়া এলাকার জনগণ শনিবার সন্ধ্যাবেলা দেখতে পেয়ে এলাকার মধ্যে ভিড় জমায়। ছুটে আসে মধুপুর থানার পুলিশ। সকলের ধারণা অবৈধ সন্তান।
যার দরুন সেই ছেলে সন্তানটিকে ঢিল দিয়ে জঙ্গলের মধ্যে ফেলে চলে গেল। হয়তো মা হোক নাকি কুমারী হবে তা বলা মুশকিল।কিন্তু ছোট্ট ছেলে সন্তানটি দেখতে খুবই সুন্দর ছিল।
শেষ পর্যন্ত মধুপুর থানা পুলিশ তদন্ত সাপেক্ষে মধুপুর হাসপাতালে সেই অবৈধ সন্তানটিকে পাঠিয়ে দেয়। তবে মধুপুর থানার পুলিশ স্থানীয় কোন মহিলা কিংবা কুমারীর সেই বাচ্চাটি হতে পারে কিনা তার তদন্ত চালাচ্ছে।








