শিশুর সাথে অমানবিকতার অভিযোগে আটক অভিযুক্ত

প্রগতি ত্রিপুরা, ২৮ মার্চ, ২০২৬: গাড়িতে রঙ ফেলায় অটিস্টিক শিশুর সাথে অমানবিকতার অভিযোগ ওএনজিসি’র জুনিয়র ফায়ার অফিসারের বিরুদ্ধে। অভিযুক্তকে আটক করল আমতলী থানার পুলিশ।

গত ২৩ শে মার্চ আমতলী থানার অন্তর্গত ও.এন.জি.সি কলোনি এলাকার ৮ বছরের সক্ষম এক নাবালিকা মেয়ে খেলতে খেলতে ও.এন.জি.সি-র জুনিয়র ফায়ারম্যান পদে কর্মরত দ্বীপ গোলাপ দাস উরফে ডেভিডের ব্যক্তিগত গাড়িতে রং লাগিয়ে দেয়।

যার ফলে দ্বীপ গোলাপ দাস ওরফে ডেভিড উত্তেজিত হয়ে নাবালিকা মেয়েটির গলা টিপে ধরে এবং নাবালিকাটিকে মারধর করে বলে অভিযোগ। এই ঘটনার পর অভিযুক্তকে আটক করল আমতলী থানার পুলিশ।

Leave a Comment