উদয়পুরের রাজারবাগ এলাকায় চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য!

প্রগতি ত্রিপুরা, ২৬ মার্চ, ২০২৬: এলাকার বাসিন্দা বিকাশ সাহা (৪৮) নামে এক কৃষকের গোয়ালঘর থেকে রাতের অন্ধকারে ২টি গরু চুরি হয়ে যায়। ঘটনাটি ঘটে গভীর রাতে, পরিবার থেকে জানা যায়, প্রতিদিনের মতো রাতে বিকাশ সাহা তার গরু গুলিকে গোয়ালঘরে বেঁধে ঘুমাতে যান।

কিন্তু তার স্ত্রী ঘুম থেকে উঠে বাড়ির উঠান পরিষ্কার করার সময় গোয়াল ঘরে গরু গুলিকে দেখতে না পেয়ে সন্দেহ হয়। এরপর তিনি বিকাশ সাহাকে ডাকলে, তিনি ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে দেখেন, একটি গরুও সেখানে নেই। ঘটনার পরপরই বিকাশ সাহা আশেপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন।

কিন্তু গরু গুলির কোনো সন্ধান না পেয়ে তিনি রাধাকিশোরপুর থানায় গিয়ে লিখিত ভাবে অভিযোগ দায়ের করেন। চুরি হওয়া গরু দুটির আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা বলে জানিয়েছেন তিনি।

অভিযোগ উঠেছে, ঘটনার খবর দেওয়ার পরও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রাধা কিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি। সন্ধ্যা হয়ে গেলেও পুলিশের কোনো উপস্থিতি লক্ষ্য করা যায়নি বলে দাবি পরিবারের।

এই ঘটনায় এলাকাবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, বারবার চুরির ঘটনা ঘটলেও পুলিশ প্রশাসনের তরফে তৎপরতা দেখা যায় না। দ্রুত তদন্ত শুরু করে চোরদের গ্রেফতার এবং চুরি হওয়া গরুগুলি উদ্ধার করার দাবি জানিয়েছেন পরিবারের লোকজনরা।

Leave a Comment